নাটোর সিংড়ায় টিএমএসএসের কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন:

 
আঃ খালেক পিভিএম,পাবনা। 
উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের আওতাধীন সিংড়া অঞ্চলের সকল ফিল্ড সুপার  ভাইজদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের ২০২২-২৩ অর্থ বছরের প্রথম কোয়াটারের কার্য অগ্রগতি পর্যালোচনা ও দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারনী কর্মশালা ১৪ অক্টোবর সিংড়া-২শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের সিংড়া অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় ভারচুয়াল প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে ভারচুয়াল যোগ দেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান।প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা।তিনি সিংড়া অঞ্চলের ২০২২-২৩ অর্থ বছরের প্রথম কোয়াটারের অগ্রগতি আলোচনা  করেন ও দ্বিতীয় কোয়াটারের নতুন,নতুন পরিকল্পনা নির্ধারন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি দ্বিতীয় কোয়াটারের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বিশেষ অতিথি মোঃ মাহবুবুর রহমান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।সারা দিন ব্যাপী ত্রৈমাসিক কর্মশালায় উপস্থিত থেকে  বিস্তারিত আলোচনা করেন টিএমএসএসের নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।অন্যদের মধ্যে নাটোর জোন প্রধান এএসএম আরিফুল বাশার,নাটোর-২ শাখার ম্যানেজার মোঃ শাহ আলম ও শাখার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিংড়া অঞ্চলের চারটি শাখার ২৪ জন ফিল্ড সুপার ভাইজার অংশ নেয়।মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে  ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। 

শেয়ার করুন: