শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ী এলাকায় ভারত থেকে চোরাই পথে আনা ভারতীয় পণ্য, হেয়ার কন্ডিশনার, লুঙ্গি ও বিভিন্ন ধরণের থান কাপড়সহ এক চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।শনিবার (১৫ মার্চ) দুপুরে মামলার পর গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, একইদিন ভোরে উপজেলার গারো পাহাড়ের রাংটিয়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত- মোঃ আমীর হোসেন (৩৩), ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ মার্চ শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা চারটি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, তিনটি বস্তায় ১৮১টি লুঙ্গি ও ১০২০ মিটার বিভিন্ন ধরণের থান কাপড়সহ চোরাকারবারি আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আমীর হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
অনান্য খবর
রাজশাহীকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে বৃক্ষরোপণ করা হচ্ছে : আরডিএ চেয়ারম্যান
রাজশাহীকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে বৃক্ষরোপণ করা হচ্ছে : আরডিএ চেয়ারম্যান এ কে খান : পরিবেশের ভারসাম্য রক্ষা,…
বগুড়ায় ড.এনামুল হকের প্রতি শ্রদ্ধা জানালেন টিএমএসএস পরিবার
আঃ খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ার কৃতি সন্তান,প্রথিতযশা ব্যক্তিত্ব বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড.এনামুল হক আর নেই।বগুড়ার টিএমএসএসের মম-ইন…
রোহিঙ্গা সঙ্কট নিরসনে জাতিসঙ্ঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ
রোহিঙ্গা সঙ্কট নিরসনে অবিলম্বে জাতিসঙ্ঘকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নিউ ইয়র্কে গতকাল বুধবার…
