হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
রোববার(৬ মার্চ)  সকাল সাড়ে ৭ টায়  পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ,  অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলার  পুলিশ সুপার  এস এম মুরাদ আলি  সুসজ্জিত অভিবাদনের মধ্য দিয়ে মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার  প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে তিনি সকাল ১০ টায়    হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন। 
এ সময় তিনি অত্র জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন।
সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে  পুলিশ সুপার  অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
উক্ত মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মাহফুজা আক্তার শিমুল,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  মাহমুদুল হাসান ও প্যারেড কমান্ডার হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল)  আবুল খয়ের ও অত্র জেলার সকল অফিসার ইনচার্জগণ।

শেয়ার করুন: