পাবনা থেকে আব্দুল খালেক খান।। পাবনা জেলা সহ বিভিন্ন মসজিদের উন্নয়নের জন্য গতকাল ০৩/০৩/২০২২ মর্জিনা লতিফ ট্রাস্ট পাবনার উদ্যোগে ৪২,০০,০০০/- (বিয়াল্লিশ) লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। লতিফ গ্রুপের চেয়ারম্যান দানবীর পাবনার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের মুখ্য আলোচক মর্জিনা লতিফ ট্রাস্টের সুযোগ্য চেয়ারম্যান, লতিফ গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক তরুণ সমাজ সেবক মোঃ আক্তার বিশ্বাস এ অনুদানের চেক প্রদান করেন। তিনি অনুষ্ঠানে উপস্হিত সকল অতিথিদের মাঝে মর্জিনা লতিফ ট্রাস্টের সুদুর প্রসারী পরিকল্পনা সুন্দরভাবে তুলে ধরেন। পাশাপাশি তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাবনার হাজীর হাটের প্রতিষ্ঠাতা হাজী পরিবারের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। উপস্থিত সকলে মর্জিনা লতিফ ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য কামনা ও দানশীল পরিবারের জন্য আল্লাহর দরবার দোয়া কামনা করা হয়।
অনান্য খবর
ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে ড.হোসনে-আরা বেগমের মতবিনিময়
এ কে খান : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বরত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক ভাইস…
প্রতি ওয়ার্ডে বুথ স্থাপন ও পরীক্ষা বিনামূল্যে করার সুপারিশ
করোনা রোগী দ্রুত শনাক্ত করা সংক্রমণ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। নমুনা সংগ্রহ সহজ ও রোগীদের হাতের নাগালে আনতে শহরাঞ্চলের প্রতি…
শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্লান (২১০০ সাল) অনুমোদন
জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে পানিসম্পদ ব্যবস্থাপনা, খাদ্য ও পানির নিরাপত্তা এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তৈরি হওয়া শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা বা…
