পাবনা ইমাম গাযযালী স্কুলের শিক্ষক আব্দুল মান্নান ভূঁইয়ার বাবার ইন্তেকাল
এ কে খান পাবনা ব্যুরো :
পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, পাবনা জেলা জাসাস’র ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মান্নান ভূঁইয়ার বাবা ৭ জুন রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, তার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পেশাগত জীবনে মান্নান ভূঁইয়া পাবনার সর্বস্তরের মানুষের কাছে একজন মানবিক শিক্ষক হিসেবে অত্যন্ত সুপরিচিত। তিনি ঐতিহ্যবাহী ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক। এ ছাড়া তিনি ‘ভূঁইয়া এডুকেশন সেন্টার’ ও ‘পারফেক্ট কোচিং সেন্টার’-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন ধরে আলো ছড়িয়ে আসছেন। শিক্ষকতার পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সন্ধানী ডোনার ক্লাব, আঞ্জুমান মুফিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই, পাবনা জেলা শাখা এবং রোটারি ক্লাব অব পাবনাসহ অসংখ্য সামাজিক ও মানবিক সংগঠনের সাথে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। একই সাথে পাবনা শিশু হাসপাতালের একজন সদস্য হিসেবেও তিনি চিকিৎসাসেবা ও মানবিক কার্যক্রমে অনন্য ভূমিকা রাখছেন। একজন পরিচ্ছন্ন, নীতিবান ও সদালাপী রাজনীতিবিদ হিসেবে স্থানীয় রাজনৈতিক মহলে তাঁর বিশেষ সুনাম রয়েছে। তাঁর বাবার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পাবনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। ৮ জুন মরহুমের জানাজার নামাজ শেষে আরিফপুর সদর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
