পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খানের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩০/৬/২২ তারিখ সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহা পরিচালক নূরুল হাসান ফরিদী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল অ্যডজুট্যান্ট এনামুল হক,সদর উপজেলা আনসার পিডিপির কর্মকর্তা রাসেল গাজী,দক্ষিণ সুরমা উপজেলা কর্মকর্তা তানিয়া লাইজু খানমসহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কর্মকর্তা ও কর্মচারি। অনুষ্ঠানের শুরুতে জেলা কমান্ড্যান্ট এনামুল খানকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন,এনামুল খান দীর্ঘদিন অত্যন্ত নিষ্টা ও সততার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ আনসার সদস্যদের হৃদয়ে স্থান করে নেন। তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে যতেষ্ট ভূমিকা পালন করেন। সংবর্ধিত অতিথি এনামুল খান তাঁর বক্তব্যে বলেন, মানুষের দোয়া আর ভালোবাসা ছাড়া মানুষের কাছে আর কোনো চাওয়া নেই। যদি বঞ্চিত হই বার বার, তাও দুঃখ নেই। মানুষের পাপ্য অধিকার বুঝিয়ে দিয়ে দোয়া ও ভালোবাসা নিয়ে জীবনের বাকি সময় অতিবাহিত করতে চাই। এনামুল খানের পদে যোগদান করেন নবাগত জেলা কমান্ড্যান্ট ফয়
অনান্য খবর
তুরস্কের সঙ্গে সহযোগিতার নতুন দ্বার খোলার প্রত্যাশা সেনাপ্রধানের
তুরস্কের গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে দেশটির সঙ্গে সহযোগিতার সম্পর্কের নতুন দ্বার খোলার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল এস…
আতঙ্ক নয়, স্বাস্থ্যবিধি মানুন: রাষ্ট্রপতি
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে এই সংক্রামক ভাইরাস নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি…
বঙ্গবন্ধুর দূরদর্শিতায় বিশ্ব নেতারা মুগ্ধ ছিলেন : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর সাথে যেসব বিশ্বনেতার সাক্ষাৎ হয়েছে তারা সবাই বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা ও কুশলতায়…
