রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ফ্রিল্যান্সারের সংখ্যার দিক থেকে সারা বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়। দেশে সাড়ে ৬ লাখ সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে। ফ্রিল্যান্সারদের পেশাগত উন্নয়নে আইডি কার্ড প্রদান করা হচ্ছে। গতকাল বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ আয়োজিত চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি-২০২১ এবং অ্যাসোসিও ডিজিটাল সামিট-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশে গড়ে উঠছে ডিজিটাল অর্থনীতি। আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা সরবরাহ করা হচ্ছে।
অনান্য খবর
বঙ্গবন্ধুর কেনা জমিতে নির্মাণ হচ্ছে আধুনিক পাটগুদাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার নামে খুলনার দিঘলিয়া উপজেলা সদরের দক্ষিণ পাড়ায়…
পুরনো বোতলে নতুন মদ নিয়ে ফিরছে জামায়াত
পুরনো বোতলে নতুন মদ নিয়ে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী! অবাক হচ্ছেন? জামায়াত তো ইসলামী সংগঠন, তারা কীভাবে এই কাজটা…
চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি অত্যন্ত জরুরি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে তাঁর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে তারা…
