রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ফ্রিল্যান্সারের সংখ্যার দিক থেকে সারা বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়। দেশে সাড়ে ৬ লাখ সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে। ফ্রিল্যান্সারদের পেশাগত উন্নয়নে আইডি কার্ড প্রদান করা হচ্ছে। গতকাল বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ আয়োজিত চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি-২০২১ এবং অ্যাসোসিও ডিজিটাল সামিট-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশে গড়ে উঠছে ডিজিটাল অর্থনীতি। আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা সরবরাহ করা হচ্ছে।
অনান্য খবর
ঢাকা উত্তরে উচ্ছেদ দেড়শতাধিক স্থাপনা
রাজধানীর আগারগাঁও-তালতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) । সোমবার (২৮…
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহে চুক্তি
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহে রাশান প্রতিষ্ঠান টিভিইএল এর সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট)…
বিএমইটিতে ‘বঙ্গবন্ধু ওয়াল অব ফেইম’ এর উদ্বোধন
নিউজ ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর কাকরাইলস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ…
