নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শেয়ার করুন:

নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের

ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর):

          ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ক্রীড়া অঙ্গনের উন্নয়ন ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলার  উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি আজ নাসিরনগরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।

          উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠজুড়ে দর্শকদের বিপুল উপস্থিতির প্রশংসা করে বলেন, আজকের এই উপচেপড়া ভিড়ই প্রমাণ করে খেলাধুলার প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর। বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলার প্রসারের মাধ্যমে আমরা রাষ্ট্রের গুণগত ও ইতিবাচক পরিবর্তন আনতে চাই।

          নাসিরনগরের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে  ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, নাসিরনগরে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলে মাঠের চারপাশে উন্নত গ্যালারি তৈরি করে দেওয়া হবে, যাতে ক্রীড়াপ্রেমী দর্শকরা স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন।

শেয়ার করুন: