রাজশাহীতে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বিষয়ক আলোচনা সভা ১৬ নভেম্বর

শেয়ার করুন:

রাজশাহীতে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বিষয়ক আলোচনা সভা ১৬ নভেম্বর।
আঃ খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিক নির্দেশনায় দেশব্যাপী পেশাজীবী দল কর্তৃক নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।এছাড়াও সাংগঠনের নানা কর্মসূচি পালনের মাধ্যমে সাংগঠনিক কর্মযাত্রা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা, জাতীয় ঐক্য সুদৃঢ়করণ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করার প্রত্যয়ে রাজশাহীতে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগর শাখা। আগামী ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় রাজশাহীর লক্ষ্মীপুরস্থ দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী মহানগর শাখার সভাপতি মামুনুর রশিদ মামুন। তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেতনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি অলিউল হক রানা, রাজশাহীর স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল,জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী পেশাজীবী দলের মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশ গঠনে পেশাজীবীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
আলোচনা সভায় অংশগ্রহণের জন্য রাজশাহীর সর্বস্তরের জাতীয়তাবাদী পেশাজীবী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

শেয়ার করুন: