হেফাজতে ইসলামের আমিরের সাথে পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সৌজন্য সাক্ষাৎ

চট্রগ্রাম হেফাজতে ইসলামের আমিরের সাথে পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সৌজন্য সাক্ষাৎ
শেয়ার করুন:

হেফাজতে ইসলামের আমির’র সাথে পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সৌজন্য সাক্ষাৎ

আঃ খালেক খান :
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শনিবার ১৪ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীস্থ মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোন্দকার সালাহউদ্দিন রমি প্রমূখ উপস্থিত ছিলেন।এ সময় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সার্বিক সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দলটির কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সার্বিক সফলতা, সাংগঠনিক অগ্রগতি, দেশ, জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি দলের নেতৃবৃন্দের জন্য শুভকামনা জানান এবং তাদের ভবিষ্যৎ পথচলা সফল ও কল্যাণময় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার বিষয়েও মতবিনিময় হয়। এ সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের নেতৃবৃন্দ সহ মাদ্রাসার শিক্ষক ও হেফাজতের বিভিন্ন পদমর্যাদার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন: