
চট্টগ্রাম মহানগর পেশাজীবী দলের অভিষেক, বিপ্লব ও সংহতি দিবসের উপর আলোচনা অনুষ্ঠিত।
আঃ খালেক খান :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশ গঠনে পেশাজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মহানগর শাখার অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ১৩ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মো. লোকমান হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া। বিশেষ আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ডক্টর সালেহ আহমেদ,
জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন রমি, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব, অ্যাডভোকেট মোহাম্মদ মুঈনুদ্দিন, কাজী মোহাম্মদ বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, অ্যাডভোকেট মুসা মোহাম্মদ, ওসমান গনি, জসিম উদ্দিন পাটোয়ারী, মো.শামসুল আলম, মো.ইকবাল চৌধুরী, মো.আলম খান ও মো.সালাহউদ্দীন প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে দক্ষ, শিক্ষিত ও ঐক্যবদ্ধ করে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে হবে। গণতন্ত্র সুসংহত করা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পেশাজীবীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিক নির্দেশনায় সারাদেশে পেশাজীবীদের সংগঠিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর শাখার এ অভিষেক অনুষ্ঠান সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল, বেগবান ও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম। এতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।
