আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক  এমএম আবদুল হককে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সহ-সভাপতি মনোনীত

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক  এমএম আবদুল হককে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সহ-সভাপতি মনোনীত
শেয়ার করুন:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক  এমএম আবদুল হককে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সহ-সভাপতি মনোনীত।

আঃ খালেক খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার বিশেষ দিকনির্দেশনা ও পরামর্শক্রমে সারা দেশে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি গঠন, যোগ্য ব্যক্তিদের নেতৃত্ব প্রদান ও দায়িত্ব অর্পণ পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ঢাকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম এম আবদুল হক। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে তার এ দায়িত্ব প্রদান করা হয়েছে।সংগঠনের গতিশীলতা, ত্যাগ, নেতৃত্বের প্রতি আস্থা, রাজনৈতিক অভিজ্ঞতা ও গতিশীল নেতৃত্ব বিবেচনায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে। জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজধানী ঢাকার মতিঝিলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় জাতীয়তাবাদীপেজাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোঃ সালাহউদ্দিন রমি, দলীয় মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহাবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এরসাজুল আলম ও দলীয় নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। এম এম আবদুল হক দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে কেন্দ্রীয় পর্যায়ে এ দায়িত্ব প্রাপ্তিকে তার রাজনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।সকল মহলের প্রত্যাশা, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন। পাশাপাশি ঢাকাসহ সারা দেশেব্যাপী তৃণমূলের নানা শ্রেণি পেশার মানুষদের ঐক্যবদ্ধ করা, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবেন। তাকে এ নতুন দায়িত্ব প্রাপ্তিতে এলাকার রাজনৈতিক ও পেশাজীবী অঙ্গনের নেতাকর্মীরা, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মনোনীত হওয়ার এমএম আবদুল হক কে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহসভাপতি সাবেক সংসদ সদস্য তাসমিন রানা, সহসভাপতি মিজানুর রহমান অহিদ, উম্মে আছমা পলি, সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সুমন,
সহ-সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও  রাজশাহী মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর মোঃ মিজানুর রহমান, খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, ঢাকা উত্তরা পশ্চিম থানা কমিটির সভাপতি অধ্যক্ষ মেহেদী হাসান, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লোকমান হায়দার, সেক্রেটারি মাহবুবুল আলম, ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব, কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাদেকুর রহমান, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, চাপাইনবয়াবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ সেলিম রেজা, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়ন তারা প্রমূখ। এ ছাড়াও পাবনা থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এমএম আবদুল হককে আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এমএম আবদুল হকের গতিশীল নেতৃত্বের মাধ্যমে সমগ্র দেশে পেশাজীবীদের সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

শেয়ার করুন: