সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম
ঠিক যেন বিশালাকার একটা নৌকা। যেন হাজার হাজার যাত্রী নিয়ে এখনই রওনা দেবে। তার পেটের মধ্যে রয়েছে আস্ত একটা সবুজ ক্রিকেট মাঠ। নৌকায় চড়ে সেই মাঠে হবে দুই দেশের ব্যাট-যুদ্ধ। তবে এ নৌকা জলে ভাসবে না। শহরের মাঝে এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে।









