আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন ১১ নাটোর ডোমেইন কর্তৃক আয়োজিত,নাটোর ডোমেইনের অধীন ৪টি জোনের জোনাল ম্যানেজার,১৭টি অঞ্চলের,অঞ্চল প্রধান ও ৭৭ টি শাখার,শাখা প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের ২০২১-২২ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারনী সভা ২৪/৭/২২ তারিখ হরিশপুর বাইপাস মোড় টিএমএসএসের অপারেশন ১১ নাটোর ডোমেইন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের অপারেশন ১১ নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী পরামর্শক মোঃ খায়রুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম,টার্স ফোর্সের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব,টিএমএসএসের সেক্টর প্রধান,উপনির্বাহী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান,পরিচালক অর্থ আবুল বাশার ভূইয়া,লোন এক্সপার্ট রাফিকুল ইসলাম সরকার,এসএনই প্রধান মনিরুল ইসলাম,সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।প্রধান অতিথি মোঃ খায়রুল ইসলাম কর্মকর্তাদের নতুন নতুন কর্মপরিকল্পনা নির্ধারন করে কার্যক্রম চালানোর পরামর্শ দেন।তিনি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।উপদেষ্টা আয়েশা বেগম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।সারাদিন ব্যাপি কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারমী সভায় ২০২২-২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা ও বার্ষিক বাজেট বাস্তবায়ন বিষয়ক আলোচনা করেন বিশেষ অতিথি সেক্টর প্রধান,উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বার্ষিক বাজেটের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। কর্মশালায় অপারেশন ১১ নাটোর ডোমেইন অধীন ৪টি জোনের, জোন প্রধানগন পাবনা জোন মোঃ সাইদুর রহমান,চাটমোহর জোন মোঃ ইসমাইল হোসেন,নাটোর জোন এ এস এম আরিফুল বাশার ও পুঠিয়া জোন মোঃ সরোয়ার জামান সহ ১৭টি এরিয়ার,এরিয়া প্রধান ও ৭৭টি শাখার,শাখা প্রধানগন সভায় অংশ নেয়।সভায় সংস্থার কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।টিএমএসএসের মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচিতে ঋণ বিতরন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে উপনির্বাহী পরিচালকের ব্যক্তিগত সচিব মোঃ আল মেহেদী পারভেজ,ডোমেইন কার্যালয়ের জোনাল ম্যানেজার মোঃ জিন্নাত আলী সহ অন্যান্য কর্মকর্তাগন সভায় উপস্থিত ছিলেন।
অনান্য খবর
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন
আসাদুজ্জামান বিকাশ১১ জুন রোজ শনিবার ২০২২ইং তারিখে অনুষ্ঠিত হয় পাবনা জেলার সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থান সুজানগর নিজাম…
বিএসটিআইয়ের মান সনদের আওতায় আরও ৪৩ পণ্য
ভোক্তা সাধারণের মধ্যে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে নতুন ৪৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান সনদ ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড…
খুলনা টিএমএসএসের কার্য অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত
পাবনা থেকে আব্দুল খালেক খান :: উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের খুলনা জোন কর্তৃক আয়োজিত বি,এম…
