শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ী এলাকায় ভারত থেকে চোরাই পথে আনা ভারতীয় পণ্য, হেয়ার কন্ডিশনার, লুঙ্গি ও বিভিন্ন ধরণের থান কাপড়সহ এক চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।শনিবার (১৫ মার্চ) দুপুরে মামলার পর গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, একইদিন ভোরে উপজেলার গারো পাহাড়ের রাংটিয়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত- মোঃ আমীর হোসেন (৩৩), ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ মার্চ শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা চারটি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, তিনটি বস্তায় ১৮১টি লুঙ্গি ও ১০২০ মিটার বিভিন্ন ধরণের থান কাপড়সহ চোরাকারবারি আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আমীর হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
অনান্য খবর
বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে সিটি ব্যাংকের অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান
আঃ খালেক পিভিএম পাবনা।। উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত…
পাটকল শ্রমিকদের মজুরি মেটাতে ৫৮ কোটি টাকা বরাদ্দ
ঢাকা: বন্ধ ঘোষণা করা রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের শ্রমিকদের জুন মাসের বকেয়া মজুরি পরিশোধ করতে ৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।…
গোয়েন্দা প্রতিবেদন বঙ্গবন্ধুর ভাস্কর্য ঘিরে নাশকতার ছক ধর্মভিত্তিক দলের
রাজধানীর দোলাইরপাড় চত্বরে আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ হচ্ছে। এটিকে কেন্দ্র করে ইসলামী…
