খুলনা মহানগরে জাতীয়তাবাদী পেশাজীবি দলের কমিটি হস্তান্তর।
এ কে খান :
ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ‘খুলনা মহানগর শাখা’র আংশিক কমিটি হস্তান্তর করা হয়েছে। রাজধানী ঢাকায় জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত কমিটির প্রস্তাবক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হযরত আলী আকন্দ। মহানগর আংশিক কমিটির অনুমোদন ও হস্তান্তর করা হয়েছে। এ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম এ কমিটি হস্তান্তর করেন। কমিটির হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এসএম মুসা ও কেন্দ্রের সহ-সভাপতি মোহাম্মদ আরফিন প্রমুখ। খুলনা মহানগর পেশাজীবী দলের নতুন কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন। রাজপথের লড়াই-সংগ্রামে এবং পেশাজীবীদের অধিকার আদায়ে এই নতুন নেতৃত্ব সফল হবে এই প্রত্যাশা করি।
