যশোরে টিএমএসএস’র কর্মশালা অনুষ্ঠিত : অর্জন পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণ

শেয়ার করুন:

যশোরে টিএমএসএস’র কর্মশালা অনুষ্ঠিত : অর্জন পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণ

এ কে খান :

দেশের শীর্ষস্থানীয় ও আন্তজার্তিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র অপারেশন-৬ খুলনা ডোমেইন আয়োজিত ২০২৫-২৬ অর্থ  বছরের অর্জন পর্যালোচনা ও ২০২৬-২৭ অর্থ বছরের কর্মকৌশন নির্ধারণী কর্মশালা অনুষ্ঠি হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই খুলনা ডোমেইনের যশোর টিএমএসএস’র নিজস্ব ভবনে কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক  অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত সংস্থাটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও গতিশীল করার লক্ষ্যেই সভার আয়োজন করা। যশোরে অনুষ্ঠিত এ কর্মশালায় বিগত অর্থ বছরের অর্জন পর্যালোচনা একই সাথে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন, নতুন নতুন কৌশল নির্ধারণ ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন টিএমএসএস’র সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। খুলনা ডোমেইন প্রধান উপপরিচালক মোঃ মনিরুল গনি চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। কর্মশালায় ভার্চুয়ালী অংশ নেয় টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান ও অপারেশন এন্ড উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল করিম প্রমুখ। প্রধান অতিথি ডোমেইনে কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, টিএমএসএস একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। টিএমএসএস লাভের আশায় নয়, সেবার মানসিকতা নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও, তিনি তরুণ প্রজন্মের উদ্যোক্তা সৃষ্টি করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএস’র অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান। তিনি সংস্থার কর্মকাণ্ডকে গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের আহ্বান জানান। এ সময় খুলনা ডোমেইনের অধীন ৪টি জোন প্রধান তাদের নিজ নিজ জোনের কর্মকাণ্ড সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তারা টিএমএসএস-এর সকল পর্যায়ে সেবা সমূহকে ভবিষ্যতে আরও কার্যকর করার লক্ষ্যে নতুন নতুন কৌশল ও কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে টিএমএসএস’র কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। এই কর্মশালার মাধ্যমে খুলনা ডোমেইনের সকল রিজিওনের কার্যক্রমে নতুন গতি আসবে ও জনকল্যাণমূলক কর্মসূচি গুলো সফলভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।কর্মশালায় ৪টি জোন প্রধান, ১৪টি রিজিওন প্রধান, ৭৮ টি শাখা প্রধান ও উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী ডোমেইন প্রধান মোঃ শহিদুল ইসলাম।

 

শেয়ার করুন: