নাটোরের বনপাড়ায় টিএমএসএস’র প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কেন্দ্রের উদ্বোধন

শেয়ার করুন:

নাটোরের বনপাড়ায় টিএমএসএস’র প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কেন্দ্রের উদ্বোধন

এ কে খান :

গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র স্বাস্থ্য শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম কেন্দ্রের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। গত ১২ মার্চ বৃহস্পতিবার নাটোর জেলার বনপাড়া রিজিওনের লক্ষিকোলা শাখায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের একটি নতুন দ্বার উন্মোচিত হলো।টিএমএসএস’র বনপাড়া রিজিওন প্রধান মোঃ আঃ আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস’র অপারেশন-১১ নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র চাটমোহর জোনের, জোন প্রধান মোঃ ইউনুস আলী ও পিএইচই এন্ড এসপি এর কো-অর্ডিনেটর মোশাররফ সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “সুস্বাস্থ্যই উন্নত সমাজ গঠনের অন্যতম ভিত্তি।” নাটারাম সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকার মানুষ এখন সহজেই প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা, রোগ প্রতিরোধ, পুষ্টি সচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে ও গ্রামীণ জন গোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, এই সেবা কেন্দ্রের মাধ্যমে স্বল্প ব্যয়ে ও সহজলভ্যভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর ফলে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এলাকাবাসী ও বক্তারা এ এলাকায় স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র উদ্বোধন করায় টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম ও টিএমএসএস’র কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধা ভোগী মানুষ, টিএমএসএস’র নতুন পুরাতন সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন লক্ষিকোলা শাখার, শাখা প্রধান মোঃ সুলতান আহম্মেদ। অনুষ্ঠানে এলাকার শতাধিক সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শেয়ার করুন: