রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ফ্রিল্যান্সারের সংখ্যার দিক থেকে সারা বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়। দেশে সাড়ে ৬ লাখ সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে। ফ্রিল্যান্সারদের পেশাগত উন্নয়নে আইডি কার্ড প্রদান করা হচ্ছে। গতকাল বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ আয়োজিত চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি-২০২১ এবং অ্যাসোসিও ডিজিটাল সামিট-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশে গড়ে উঠছে ডিজিটাল অর্থনীতি। আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা সরবরাহ করা হচ্ছে।
অনান্য খবর
২৬ মার্চের মধ্যে সব বীর মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেয়া হবে:মন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চের মধ্যে সকল বীর মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র প্রদান করা হবে।…
বছরে যোগ হবে ৯২ হাজার কোটি টাকা
স্বপ্ন নয়, পদ্মা সেতু এখন বাস্তবতা! প্রমত্তা পদ্মার দুই পাড়ের মধ্যে এমন এক সংযোগ গড়ে তোলা হলো, যা নিয়ে এতদিন…
‘কোনো খাদ্য সংকট নেই, গৃহস্থদের ঘরে ঘরেও পর্যাপ্ত খাবার আছে’
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের মহামারি থেকে আমাদের বাঁচতে হবে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। যখন যে ব্যবস্থা…
