রাজধানীর দারুস সালামের ক্যানসার সোসাইটিতে দুই হাজার ৫০০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। শনিবার সকালে এ ইউনিটটি চালু করা হয়। অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুকের তত্ত্বাবধানে চলবে এ ইউনিট। যেখানে আইসিইউ সাপোর্ট না থাকলেও মডারেট কেইস ম্যানেজমেন্ট ও অক্সিজেন সাপোর্টসহ আছে মূল সেবার সক্ষমতা। ক্যানসার সোসাইটির ওয়ার্ড ভাড়া এক হাজার ৫০০ টাকা এবং কেবিন বেড তিন হাজার ৫০০ টাকা। ক্যানসার সোসাইটির ঠিকানা ক্যানসার সোসাইটি, ১২০/৩-সি দারুস সালাম, টেকনিক্যাল মোড়, মিরপুর, ঢাকা। যোগাযোগ: ০১৭৬৩-৬৭৮৮৭০।
অনান্য খবর
নেতৃত্ব ও মানবিকতায় শেখ হাসিনা
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের লড়াইটা অন্য দেশগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে বিশাল জনগোষ্ঠীকে সীমিত সম্পদ নিয়ে লড়তে হচ্ছে। পুরো পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা…
বাংলাদেশ যথাসময়ে টিকা পাবে, ঢাকাকে জানিয়েছে দিল্লি
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ যথাসময়ে করোনাভাইরাসের টিকা পাবে বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো…
২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের কোভিড রেড লিস্ট থেকে সরছে বাংলাদেশের
করোনা সংক্রমণের হার কমে আসায় অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। শুক্রবার যুক্তরাজ্যে নিযুক্ত…
