স্কিল বেজড এডুকেশন সম্প্রসারণে নীতি সহায়তার আহ্বান অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের

স্কিল বেজড এডুকেশন সম্প্রসারণে নীতি সহায়তার আহ্বান অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের
শেয়ার করুন:

স্কিল বেজড এডুকেশন সম্প্রসারণে নীতি সহায়তার আহ্বান অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের

বিশেষ প্রতিনিধি :

সারা দেশের সর্বপ্রকার শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্কিল বেজড এডুকেশন’ অন্তর্ভুক্তকরণে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম বলেছেন, টিএমএসএস-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে জীবিকায়ন যুক্ত স্কিল এডুকেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এ উদ্যোগ ভবিষ্যতে আরও সক্রিয়, বিস্তৃত ও সমৃদ্ধ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিকনির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানে দেশের শিক্ষা খাতে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারের গুরুত্ব এবং কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম তার বক্তব্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি জীবিকায়নযুক্ত স্কিল এডুকেশন সম্প্রসারণে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদানের আহ্বান জানান।
তিনি বলেন, কেঁচো সার ও জৈব সার উৎপাদনে প্রণোদনা প্রদান করা হলে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়বে এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারিত হবে। একই সঙ্গে রাসায়নিক সার আমদানি ও ব্যবহার নির্ভরতা কমাতে উপযুক্ত নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম আরও বলেন, দেশের হাযা-মজা, আগাছা, কচুরিপানাসহ বিভিন্ন জৈব বর্জ্য সার উৎপাদনে ব্যবহার করা গেলে একদিকে যেমন পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, অন্যদিকে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। ফলে রোগবালাই হ্রাস, মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় স্বাস্থ্য ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দক্ষতা ভিত্তিক শিক্ষাকে জাতীয় উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের উদ্যোগকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও টিএমএসএস’র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: