আঃ খালেক পিভিএম,পাবনা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জাধীন ইউনিট প্রধানদের কনফারেন্স ১৯ অক্টোবর মাহিগঞ্জ স্থানীয় জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ সভাপতিত্ব করেন। সভায় রংপুর বিভাগে বাহিনীর সাংগঠনিক ও প্রশাসনিক নানাবিধ কার্যক্রম বিষয়ে ইউনিট প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপি বাহিনীর মহাপরিচালক এর উত্তরবঙ্গে সম্ভাব্য সফরের উপর বিশেষ গুরুত্বারোপ করেন পরিচালক আব্দুস সামাদ।এ সময় তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাহিনীর গৃহীত ও চলমান সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীল করতে ইউনিট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভায় রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ দেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে গৃহীত সাংগঠনিক সকল কর্মসূচী সফল বাস্তবায়নের মাধ্যমে আনসার ভিডিপি বাহিনীর সুনাম ও ঐতিহ্য অক্ষূন্ন রাখতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহবান জানান।এজন্য তিনি মাঠ পর্যায়ে বাহিনীর ইউনিট প্রধানসহ সকল কর্মকর্তা কর্মচারীদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে আন্তরিকভাবে দায়িত্বূ পালনের প্রতি নির্দেশ দেন।আনসার ভিডিপির অনুষ্ঠিত এ বিভাগীয় সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর হিলি ১১ আনসার ব্যাটালিয়ন পরিচালক মোহাঃ ইয়াছিন আরাফাত, ঠাকুরগাঁও ১ আনসার ব্যাটালিয়ন পরিচালক ড.লুৎফর রহমান, নীলফামারী ও রংপুর অঃদাঃ জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, লালমণিরহাট ২৮ আনসার ব্যাটালিয়ন উপ-পরিচালক ও লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট (অঃ দাঃ) এ এইচ এম সাইফুল্লাহ হাবীব,দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী, পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম,ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফীন,গাইবান্ধা সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (অঃ দাঃ) মোঃ রেজাউল ইসলাম,কুড়িগ্রাম সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (অঃ দাঃ) মোঃ ইবনুল হক,রেঞ্জ সহকারী পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান,সার্কেল অ্যাডজুটান্ট মাহবুব উজ জামান ও মোঃ রাসেল আহমেদ প্রমূখ।
