বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠন সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক-শেখ ওয়ালী আসিফ ইনান

শেয়ার করুন:

আসাদুজ্জামান বিকাশ :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সভাকক্ষে এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র সংগঠন গড়ে তোলার পক্ষে মত দেন সবাই। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ।

গত মঙ্গলবার ২০ ডিসেম্বর ২০২২ সালে রাতে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর শেখ হাসিনার বাসভবন গণভবন থেকে ছাত্র লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হয়।বহু জল্পনা কল্পনা শেষে কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হলো।

এর আগে ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সম্মেলনের দিনে ছাত্রলীগের নতুন কমিটি নাম ঘোষণা করা হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন এবং সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত।

শেয়ার করুন: