পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের জোনাল কর্মকর্তা ও অন্য কর্মকর্তাদের সমন্বয়ে ওয়াটার ক্রেডিট কর্মশালা ১৮/৬/২২ তারিখ বগুড়ায় টিএমএসএসের হোটেল মমইনে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের উপদেষ্টা আয়েশা বেগম এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।প্রধান অতিথি তাঁর বক্তব্যে ওয়াটার ক্রেডিট প্রোগ্রামকে একটি জনকল্যাণ ও জনহিতকর প্রোগ্রাম হিসাবে উল্লেখ করেন।তিনি বলেন”মানুষের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের জন্য টিএমএসএস সর্বদা বদ্ধপরিকর।তিনি আরো বলেন সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর প্রতিটি মানুষের নিজের স্বাস্থ্যকে সুস্থ ও ভালো রাখার জন্য সচেতনতা একান্ত প্রয়োজন।টিএমএসএসের ওয়াটার ক্রেডিট প্রোগ্রামটি সামাজিক সচেতনতায় বিশেষ ভূমিকা পালন করছে।তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রোগ্রাম সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী উপদেষ্টা মুহাম্মদ খায়রুল ইসলাম। অপর বিশেষ অতিথি টিএমএসএসের সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান বলেন”মানুষ একা ভাল থাকতে পারে না,সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারলে সকলে মিলেই ভাল থাকা সম্ভব।টিএমএসএস সারা দেশ ব্যাপী ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের মাধ্যমে সে সামাজিক সচেতনতা মূলক কাজটি করে চলেছে। তিনি আরো বলেন তৃণমূলে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আপনাদের কর্মকান্ডের মাধ্যমে উদ্বুদ্ধ করে পয়ঃনিস্কাশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানি ব্যবহারের প্রতি আগ্রহী করে তুলতে হবে। দিন ব্যাপী কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের এইচআরডি এন্ড টি এর সেক্টর প্রধান ফয়জুন নাহার,টিএমএসএসের শিক্ষা ও ট্রেনিং বিভাগের পরিচালক মোঃ মাহাবুবর রহমান, উপ-পরিচালক মোঃ শাকিল বিন আজাদ, টিএমএসএসের উধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ।
কর্মশালায় টিএমএসএসের জোনাল প্রধান ও অন্যান্য কর্মকর্তা মিলে ৩০ জন অংশ নেয়।
