পাবনা থেকে আব্দুল খালেক খান ।।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস কর্তৃক আয়োজিত মমইন ভিন্ন জগতে অনুষ্ঠিত মুজিব বর্ষ উপলক্ষে ২০০ জনকে তাদের সামাজিক কার্যক্রমের সৃকৃতি স্বরুপ গত মঙ্গলবার পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএসের প্রতিষ্ঠা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পদক প্রদান করেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ খলিল আহমদ। প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশ্য বলেন আপনারা আপনাদের মেইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ অব্যাহত রাখার চেষ্টা করবেন। কেননা আপনারা যে কাজগুলি করবেন তা দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে। অনুষ্ঠানের সভাপতি সমাজের বৃত্তবানদের প্রতি সামাজিক দায়বদ্ধতা নিয়ে সমাজের কল্যাণকর কাজ করার পরামর্শ দেন। তিনি আরও বলেন যারা সমাজের ও অসহায়দের মধ্যে সহায়তা প্রদান করবে তারা পার্থিব ও পরজগতে শান্তি ভোগ করবে। যাদের সাধ্য আছে তারা যেন সমাজ ও জাতীর উন্নয়নে কাজ করার পরামর্শ দেন। পদক বিতরণ অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় নেতৃবৃন্দ,উপস্থিত জনসাধারণ, বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ,এনজিও প্রতিনিধি ও টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি সহ নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
