রাজশাহীতে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

রাজশাহীতে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
আঃ খালেক খান :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্য সুদৃঢ়করণ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করার প্রত্যয়ে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজশাহী মহানগরের লক্ষ্মীপুরের কাজীহাটায় ফেমাস ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগর শাখা আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখার সভাপতি মামুনুর রশিদ মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ মামুন ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। এ দিবসের চেতনা থেকে জাতীয় ঐক্য, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার শিক্ষা গ্রহণ করতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশ গঠন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থে পেশাজীবীদের ঐক্যবদ্ধ অবস্থান এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি রাজশাহী মহানগরের সহসভাপতি অলিউল হক রানা, রাজশাহীর স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগর শাখার সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ সুমন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ। আলোচনায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা, জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং রাষ্ট্র ও সমাজের উন্নয়নে জাতীয়তাবাদী পেশাজীবীদের দায়িত্ব ও করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠায় পেশাজীবীদের মেধা, অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তিকে জনকল্যাণে কাজে লাগাতে হবে। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিক নির্দেশনায় দেশ ব্যাপী জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিকতায় রাজশাহীতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শেয়ার করুন: