শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত।
আঃ খালেক খান :
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক এবং বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি পাসপোর্টধারী উপাচার্য (দারুসালাম বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার ১৬ নভেম্বর সংগঠনটির রাজধানী ঢাকার মতিঝিলে কেন্দ্রীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী পেশাজীবী দলের নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণাঢ্য একাডেমীক ও রাজনৈতিক জীবনের অধিকারী প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান একজন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা। নব্বইয়ের দশক থেকেই রাজপথের লড়াইয়ে তিনি এক সাহসী ও অগ্রণী সৈনিক হিসেবে সুপরিচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই সুপরিচিত মুখ ২০১৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের একজন সক্রিয় সংগঠক হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা, দলের প্রতি অবিচল আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সুদৃষ্টি আকর্ষণ করে। এরই স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানজনক পদে আসীন করা হয়েছে।
নবনির্বাচিত সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই সাথে তিনি তাঁর ওপর আস্থা রাখার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি, বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হওয়ার তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহসভাপতি সাবেক সংসদ সদস্য তাসমিন রানা, সহসভাপতি মিজানুর রহমান অহিদ, উম্মে আছমা পলি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও রাজশাহী মহানগর কমিটির সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর মোঃ মিজানুর রহমান, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, ঢাকা উত্তরা পশ্চিম থানা কমিটির সভাপতি অধ্যক্ষ মেহেদী হাসান, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লোকমান হায়দার, সেক্রেটারি মাহবুবুল আলম, ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব, কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাদেকুর রহমান, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, চাপাইনবয়াবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ সেলিম রেজা, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়ন তারা প্রমূখ। এ ছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আহমদ ফারুক খোকনকে অভিনন্দন জানিয়েছেন।অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে সমগ্র দেশের পেশাজীবীদের সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত
