বগুড়ায় টিএমএসএসের ইফতার ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন:

এ কে খান : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারপার্সোন অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক আয়োজিত সাংবাদিক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠির হয়েছে। বগুড়ার ঠেঙ্গামারা টিএমএসএস মমইন বিনোদন জগতে ২৪ মার্চ সোমবার এ ইফতার মাহফিল ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বগুড়া জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আমন্ত্রিত সাংবাদিকগন অংশ গ্রহণ করেন। ইফতার পূর্ববর্তী অনুষ্ঠানে উপস্থিত থেকে সবার উদ্দেশ্যে ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। তিনি উপস্থিত সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মনোভাব নিয়েই সারা দেশে নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি সাংবাদিকসহ সবাই কে যার যার অবস্থান থেকে এ প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করার আহবান জানান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, নওগাঁ বিশ্ববিদ্যালের উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু ও তরুন প্রজন্মের অহংকার  বিসিএল গ্রুপের কর্নধার  ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার প্রমুখ। সাংবাদিকদের উদ্দেশ্যে টিএমএসএস পরিচালিত বিশেষায়িত স্বাস্থ্য সেবা বিষয়ক তথ্য উপস্থাপনা করেন  টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন গুলনাহার পারভীন, টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খাঁন, আয়শা বেগম, টিএমএসএসের উপদেষ্টা মোঃ আনিছুর রহমান, পরিচালক মোঃ মাহবুবুর রহমান, পরিচালক মোঃ রেজাউল করিম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সংস্থার সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ডোমেইন প্রধানগন, ভেঞ্চার প্রধানগন, টিএমএসএস ও বিসিএল গ্রুপ পরিচালিত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুন্ড্র বিশ্ববিদ্যালয় ও টিএমএসএস পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,  স্থানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। উক্ত স্বাস্থ্য বিষয়ক উপস্থাপনায় বলা হয় টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল সাশ্রয়ী ও গুনমান সম্পন্ন মানবিক চিকিৎসা সেবা প্রদান করছে। চালু করা হয়েছে ২৫০ শয্যার সুপার স্পেশালাইজড টিএমএসএস ক্যান্সার সেন্টার, টিএমএসএস হেমাটলজি এন্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার, যা উত্তরবঙ্গের হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত ২৫০ শয্যার টিএমএসএস হার্ট সেন্টার সহ স্থাপিত হয়েছে টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব সেন্টার, টিএমএসএস কৃত্রিম অঙ্গ সংযোজন কেন্দ্র,  টিএমএসএস রেটিনা সেন্টার সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করছে। অনুষ্ঠানে নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান,  বগুড়া জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিক, নানা শ্রেণী পেশার মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, ছাত্র জনতা, এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও উপস্থাপন করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান।  

শেয়ার করুন: