এ কে খান :
দেশের অন্যতম শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র প্রাথমিক স্বাস্থ্যশিক্ষা ও সেবা কার্যক্রম (PHE&SP) ডোমেইনের দুই দিনব্যাপী কর্ম কৌশল নির্ধারণী সভা শুক্রবার বগুড়ার টিএমএসএস ক্যাম্পাস সেন্টারের কনফারেন্স হলে শুরু হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনা আরা বেগম। তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবার পরিধি সম্প্রসারণ এবং জনগণের দোরগোড়ায় আরও কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকতা, দক্ষতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক স্বাস্থ্যশিক্ষা ও সেবা কার্যক্রম (PHE&SP) ডোমেইনের পরিচালক ড. ফাতেমা খাতুন রিমা। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রামের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন প্রমুখ। সভায় ডোমেইনের সকল প্রশাসনিক কর্মকর্তা, সকল রিজিওনাল হেলথ অফিসার এবং FC-1-এর সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অংশগ্রহণ করেন। সভায় ২০২৫-২৬ অর্থবছরের সার্বিক অর্জন পর্যালোচনা, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের কার্যক্রম মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবার কার্যকারিতা বৃদ্ধি, মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সেবাগ্রহীতাদের জন্য অধিকতর মানসম্পন্ন ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল ও করণীয় নির্ধারণ করা হয়। দুই দিনব্যাপী এ কর্ম কৌশল নির্ধারণী সভা ১৭ ও ১৮ জুলাই বগুড়ার ঠেঙ্গামারা টিএমএসএস ক্যাম্পাস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তা, কর্মচারী ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
