এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের পাবনা জোন কর্তৃক আয়োজিত পাবনা সরকারি মহিলা কলেজ শিক্ষকদের মধ্যে টিএমএসএসের সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে ২৮ মে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আহসান হাবিব সভায় সভাপতিত্ব করেন। আলোচনার শুরুতে কলেজের শিক্ষক, সকল প্রভাষক ও কর্মকর্তাদের মধ্যে পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে এ কলেজে এমন অনুষ্ঠান আয়োজন করায় টিএমএসএস কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান। এ অনুষ্ঠানে কলেজ শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে টিএমএসএস এর পরিচিতি ও এর প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সম্পর্কে এবং টিএমএসএসের সকল সামাজিক ও মানবিক কর্মসূচি, শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি, ঋণ কর্মসূচি, ফরেন রেমিটেন্স, টি এস এস, মাসিক মুনাফা স্কিম, ডাবল বেনিফিট স্কিম সহ বিভিন্ন কর্মসূচি সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা অনুষ্ঠানে টিএমএসএস সকল মাঠ কর্মসূচী ও ভবিষৎত কর্মপরিকল্পনা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন টিএমএসএস লাভের জন্য নহে সেবার মানসিকতা নিয়েই সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরও বলেন টিএমএসএসের ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠান দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠা করে শিক্ষা দান করা হচ্ছে। তিনি টিএমএসএসের নানা প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সেবা প্রদান করা হচ্ছে। আলোচনায় অন্যদের মধ্যে টিএমএসএসের পাবনা সদর এরিয়া ম্যানেজার আবু সাহিন সোহেল ও পাবনা সদর শাখার ব্যবস্থাপক মোঃ উজ্জ্বল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মহিলা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সহ সকল শিক্ষক,কর্মকর্তা টিএমএসএস এর এমন সামাজিক ও মানবিক কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করেন। কলেজ কর্তৃপক্ষ টিএমএসএসের এমন অনুষ্ঠান মহিলা কলেজে আয়োজন করার জন্য টিএমএসএস কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
