পাবনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা অনুষ্ঠিত

পাবনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা অনুষ্ঠিত
শেয়ার করুন:

পাবনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা অনুষ্ঠিত

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের পাবনা আগমন উপলক্ষে নবগঠিত পাবনা জেলা শাখার উদ্যোগে অভ্যন্তরীণ সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ জুলাই রাত ৮টায় সংগঠনের পাবনা শহরের এলএমবি মার্কেটের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক ও মানবিক উদ্যোগ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাবনায় আগমন উপলক্ষে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, আগামী ২৩ জুলাই জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেলসহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ পাবনা আগমন করবেন। তাদের আগমনকে ঘিরে সাংগঠনিক কার্যক্রম ও অন্যান্য কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব বণ্টন, কর্মসূচি বাস্তবায়নের কৌশল, সমন্বয় বৃদ্ধি ও সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের সম্পৃক্ততা আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, নবগঠিত পাবনা জেলা কমিটির নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে। বক্তারা নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠনের কার্যক্রম গতিশীল, বেগবান ও সম্প্রসারিত হবে এবং পেশাজীবীদের মধ্যে সংগঠনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের পাবনা জেলা শাখার সভপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান বাবু, সহসভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শুভ, অর্থ সম্পাদক মো. মাহমুদুর রহমান মিলন, প্রচার সম্পাদক মো. আঃ খালেক, সদস্য মোঃ জাহিদুর রহমান বাবলু বিশ্বাস, সদস্য মোঃ মকলেছুর রহমান, মহসিনা খাতুন সেতু, জিনিয়া আফরোজ ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে নেতৃবৃন্দ আগামী ২৩ জুলাইয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাবনা সফরের কর্মসূচি সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীর সমন্বিত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন: