নাটোর টিএমএসএস’র কর্মশালা অনুষ্ঠিত : অর্জন পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণ

নাটোর টিএমএসএস'র কর্মশালা অনুষ্ঠিত : অর্জন পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণ
শেয়ার করুন:

নাটোর টিএমএসএস’র কর্মশালা অনুষ্ঠিত : অর্জন পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণ

এ কে খান :

দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তজার্তিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র অপারেশন-১১ নাটোর ডোমেইন ও জোন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ  বছরের অর্জন পর্যালোচনা ও ২০২৬-২৭ অর্থ বছরের কর্মকৌশন নির্ধারণী কর্মশালা অনুষ্ঠি হয়েছে। শনিবার ১৮ জুলাই নাটোর ডিসি অফিস সংলগ্ন মডেল মসজিদের তৃতীয় তলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক  অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত সংস্থাটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও গতিশীল করার লক্ষ্যেই সভার আয়োজন করা হয়। এ কর্মশালায় বিগত অর্থ বছরের অর্জন পর্যালোচনা একই সাথে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন, নতুন নতুন কৌশল নির্ধারণ ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন টিএমএসএস’র সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।অপারেশন-১১নাটোর ডোমেইন প্রধান উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। কর্মশালায় ভার্চুয়ালী অংশ নেয় টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম, নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান ও অপারেশন এন্ড উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল করিম প্রমুখ। প্রধান অতিথি ডোমেইনের কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, টিএমএসএস একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। টিএমএসএস লাভের আশায় নয়, সেবার মানসিকতা নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি তরুণ প্রজন্মের উদ্যোক্তা সৃষ্টি করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএস’র অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও টার্স ফোর্সের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব প্রমূখ। বক্তারা সংস্থার কর্মকাণ্ডকে গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের আহ্বান জানান। এ সময় নাটোর জোন, দিঘাপাতিয়া, ওয়ালিয়া, নাজিরপুর ও নাটোর সদর রিজিওন প্রধানগন তাদের নিজ নিজ কর্মকাণ্ড সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তারা টিএমএসএস’র সকল সেবাসমূহকে কার্যকর করার লক্ষ্যে নতুন নতুন কৌশল ও কর্ম পরিকল্পনার উপর আলোচনা করা হয়। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে টিএমএসএস’র কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। এই কর্মশালার মাধ্যমে নাটোর ডোমেইনের সকল রিজিওনের কার্যক্রমে নতুন গতি আসবে এই আশা ব্যক্ত করা হয়। কর্মশালায় জোন প্রধান, ৪টি রিজিওন প্রধান, ২৮টি শাখা প্রধান ও উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন। শাখায় ভালো ফলাফল অর্জন করায় কয়েকজন কর্মীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন: