ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী ( ৩৯ ) নামের এক যুবক মারা গেছেন । শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি ) সকালে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে । সোহরাব আলী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে । ঠাকুরগাঁও রেলওয়ের স্টেশন মাস্টার আকতারুজ্জামান আক্তার স্থানীয়দের বরাত দিয়ে জানান , ঢাকা থেকে পঞ্চগড় গামী এক্সপ্রেস ট্রেনটি মাদারগঞ্জ এসে পৌঁছালে সেখানে কাটা পড়েন সোহরাব । নিহতের পরিবারের লোকজন সেখানে এসেছেন । তাদের দাবি নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন । আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে ।
অনান্য খবর
সারাদেশে পালিত হচ্ছে গণতন্ত্রের বিজয় দিবস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি আজ ৩০ ডিসেম্বর, সোমবার। গত বছর এই দিনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন…
খোলা থাকবে শিল্প-কারখানা
পোশাক ও বস্ত্র শিল্প খাতের মালিকদের দাবির মুখে আগামী ১৪ এপ্রিল থেকে সরকার যে কঠোর লকডাউনের চিন্তা-ভাবনা করছে, তাতে…
মার্চেই ৫০ মডেল মসজিদের উদ্বোধন : কাজ চলছে দ্রুত
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। আগামী বছরের মার্চের…
