পাবনায় পুলিশের প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় পুলিশের প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

পাবনায় পুলিশের প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এ কে খান, পাবনা ব্যুরো :

পাবনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর সকাল ৮ ঘটিকার সময় এ প্যারেড অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পাবনা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ করেন পাবনা জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ। এতে পাবনা জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ মাস্টার প্যারেডে অংশ নেয়। প্যারেড  অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার প্যারেডে অংশ গ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যদেরকে ডিসিপ্লিন মেনে পেশাদারিত্বের সাথে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালনে ব্রতী  হওয়ার জন্য আহ্বান জানান। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ। পরে সকাল ১০ ঘটিকায় পাবনা পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পাবনায় পুলিশের প্যারেড,

পাবনায় পুলিশের প্যারেড,

সভায় বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সদের  সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়। এতে পুলিশ ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন পুলিশ সুপার আবু আশ্রাফ। দুপুর ১২ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়। জেলার আইন শৃঙ্খলা সংক্রান্তে পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা,অফিসার ইনচার্জগন, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এতে আগস্ট মাসের ওয়ারেন্ট তামিল,অস্ত্র উদ্ধার আসামি গ্রেপ্তার, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ থানার স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সদের কে নগদ অর্থ প্রদান করেন। এসময় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগন ও অন্যান্য কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন।
শেয়ার করুন: