পাবনায় ‘আমাদের সুজানগর’র উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

পাবনায় 'আমাদের সুজানগর’র উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ
শেয়ার করুন:

পাবনায় ‘আমাদের সুজানগর’র উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

এ কে খান,পাবনা ব্যুরো:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পাবনার সুজানগরে ফলজ বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘সবুজে ভরে উঠুক আমাদের সুজানগর’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাহিত্য-সংস্কৃতি ও সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘আমাদের সুজানগর’র উদ্যোগে শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বামুন্দী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল মান্নান। কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমাদের সুজানগর’-এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য জাফরুল ইসলাম (রঞ্জু), আব্দুল মালেক খান (চঞ্চল), দেলোয়ার আকরাম ও রেজাউল করিম প্রমুখ। এছাড়া বামুন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, পরিবেশ রক্ষায় প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি প্রতিটি শিক্ষার্থী ও সচেতন নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি সফল করতে যাঁরা অনুদান ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: