টিএমএসএসের নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগমের সৈয়দপুর এলাকা পরিদর্শন

শেয়ার করুন:


এম এ খালেক খান :  
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, প্রঞ্জাবান,বহুপ্রতিভার অধিকারী, শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম শনিবার টিএমএসএসের অপারেশন-৯ দিনাজপুর ডোমেইনের আওতাধীন পরিচালিত টিএমএসএসের সৈয়দপুর জোনের জলঢাকা উপজেলা ও সৈয়দপুর উপজেলার টিএমএসএসের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম হেলিকপ্টারে যোগে সৈয়দপুরে পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান টিএমএসএসের সৈয়দপুর জোনের, জোন প্রধান মোঃ শহীদুল ইসলাম ও অন্য কর্মকর্তাগন। নির্বাহী পরিচালক কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মনোভাব নিয়েই সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। টিএমএসএসের সকল মানবিক কর্মকান্ড গুলি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি সকল কর্মকর্তাদের প্রতি আহবান জানান। টিএমএসএসের দিনাজপুর  ডোমেইনের, ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ ওসমান গনি  টিএমএসএসের দিনাজপুর  ডোমেইনের আওতাধীন পরিচালিত এ অঞ্চলের সকল কার্যক্রম নির্বাহী পরিচালক কে অবহিত করেন। টিএমএসএসের নির্বাহী পরিচালকের সাথে উপস্থিতি ছিলেন বর্তমান প্রজন্মের অহংকার বিশিষ্ট্য তরুন সমাজ সেবক বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার ও ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এ সময় টিএমএসএসের সৈয়দপুর জোনের, জোন প্রধান মোঃ শহীদুল ইসলাম, নীলফামারী এরিয়া প্রধান মোঃ মুস্তাফিজুর রহমান, সৈয়দপুর এরিয়া প্রধান হাজী মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ এরিয়া প্রধান মোঃ আব্দুস সালাম,জলঢাকার শাখা প্রধান মোঃ সাদিকুল ইসলাম, শাখা প্রধান মোঃ জাহাঙ্গীর আলম ও শাখা প্রধান মোঃ মোকসেদুল হকসহ টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। শেষে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সৈয়দপুর জোনের টিএমএসএসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে নানা জায়গা ঘুরে ফিরে দেখেন। তিনি সৈয়দপুর জোনের, বিভিন্ন অঞ্চলে টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, এলাকার বহুগন্যমান্য ব্যক্তি, হাজার হাজার সাধারণ মানুষ, এনজিও কর্মী, টিএমএসএসের কর্মকর্তা, উপকার ভোগী সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: