পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। পাবনা ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের পাবনা জেলার চাটমোহর জোনের অধীন ৪টি এরিয়ার,এএম ও ১৯ টি শাখার,বিএমদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও নতুন,নতুন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ বিষয়ে একদিনের কর্মশালা ৬/৬/২২ তারিখ টিএমএসএসের চাটমোহর জোনের জোনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপি কর্মশালায় চাটমোহর জোনের জোনাল ম্যানেজার খ. আ.ছ মোঃ ছাতিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংস্থার দিক নিদর্শনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন ১১ নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।কর্মশালায় টিএমএসএসের মাঠ পর্যায়ের কর্মসূচি বাস্তবায়নের কলাকৌশল নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি সাগর কুমার বড়ুয়া নতুন,নতুন কর্ম ও কলাকৌশল নির্ধারন করে সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি সংস্থার বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের সে অনুযায়ী কাজ করার আহবান জানান। তিনি তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগাবান করতে সবাই কে কঠোর পরিশ্রমের মাধ্যমে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।কর্মশালায় টিএমএসএসের চাটমোহর জোনের চাটমোহর অঞ্চল প্রধান মোঃ রফিকুল ইসলাম,ফরিদপুর অঞ্চল প্রধান মোঃ আনোয়ার হোসেন,বনপাড়া অঞ্চল প্রধান মোঃ সেলিম রেজা ও বেড়া অঞ্চল প্রধান মোঃ মেহেদী হাসান এবং চাটমোহর জোনের ১৯ টি শাখার বিএমগন উপস্থিত ছিলেন।কর্মশালায় আলোচনা,পর্যালোচনা ও মতবিনিময়ে শেষে সংস্থার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
অনান্য খবর
আট লেন হচ্ছে গাবতলী-নবীনগর মহাসড়ক
বর্তমানের সরকারের টানা তিন মেয়াদে হাজারো উন্নয়নের কারণে দেশ আজ উন্নত দেশের কাতারে পৌঁছে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রারেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে,…
ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত
আব্দুল খালেক পিভিএম।। ফটিকছড়ি উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক উপজেলা সমাবেশ ২৮/৭/২২ তারিখ অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা আনসার-ভিডিপির…
জেএমবির আমীরসহ ৮ জঙ্গি গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক আমীর ও সেকেন্ড ইন কমান্ডসহ আটজনকে গ্রেফতার করেছে র্যাব।…
