এ কে খান :চট্টগ্রাম : নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে ২৫ জুন বুধবার চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্সে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক, CWCCI-এর প্রতিষ্ঠাতা ড. মনোয়ারা হাকিম আলী’র দূরদর্শী নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা নারী উদ্যোক্তা উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। ইন্ট্রাকো গ্রুপ, আগ্রাবাদ হোটেল এন্ড কমার্শিয়াল কমপ্লেক্সসহ চট্টগ্রামের বাণিজ্যিক অঙ্গনে পরিচিত ড. মনোয়ারা হাকিম আলী বর্তমানে বিদেশে অবস্থান করলেও তাঁর প্রতিষ্ঠিত চেম্বার নারী উদ্যোক্তাদের জন্য বহুমুখী প্রশিক্ষণ, শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে চলেছে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশ গ্রহণকে আরও সুদৃঢ় করা হচ্ছে।প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও বাস্তব জীবনে প্রযোগ সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এ সময় প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. সনজন কে. দাস ও টিএমএসএস’র চট্টগ্রামস্থ ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। বক্তারা নারী উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা নিয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেন। বক্তারা জানান, ড. মনোয়ারা হাকিম আলী’র অনুপ্রেরণায় CWCCI নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন, শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহায়তা প্রদান করে আসছে, যা বাংলাদেশের নারী ক্ষমতায়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ সময় বিভিন্ন নারী উদ্যোক্তা ব্যক্তি, টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, চট্টগ্রামের ব্যবসায়ী ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
অনান্য খবর
পাবনায় রিভারাইন পিপল পাবনা কর্তৃক বিশ্ব নদী দিবসের আলোচনা অনুষ্ঠিত
এ কে খান : পাবনায় রিভারাইন পিপল পাবনা কর্তৃক আয়োজিত বিশ্ব নদী দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আন্তঃ সীমান্ত…
যারা হাত পাততে পারে না, তাদের ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার নির্দেশ
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা হাত পাততে পারে না, তাদের সবার ঘরে চাল পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী…
জৈবিক উপায়ে মশা নিধনে সফল বাকৃবি গবেষক
জৈবিক পদ্ধতিতে মশা নিধনের গবেষণায় সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক হারুনুর রশীদ। রোববার ভার্চুয়াল সংবাদ…
