হৃদয়ে পাবনার আয়োজনে নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
এ কে খান,পাবনা ব্যুরো :
পাবনায় ২২ অক্টোবর থেকে পাবনা জেলার ১৯৮ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১১ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা” শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান এই মেলা চলবে ১ নভেম্বর রবিবার পযর্ন্ত। এ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতার উদ্বোধন করেন, বিসিক শিল্প মালিক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি আফজাল হোসেন রাজা। এ সময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, কোল্ড স্টোন আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, তারেক জিয়া পরিষদের সভাপতি শেখ সকির উদ্দিন, হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা উদযাপন কমিটির সদস্য সচিব নারী উদ্যোক্তা সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য নারী উদ্যোক্তা তামান্না তানজিন জান্নাতী, জান্নাতুল ফেরদৌস আরাবী, আব্দুল্লাহ আল আরশ, অন্তর খান, নৃত্য শিল্পী নাঈম আহমেদ ও আফরোজা সুলতানা ঝরা প্রমূখ। নৃত্য প্রতিযোগীতায় (ক) গ্রুপে যুগ্মভাবে প্রথম হয়েছেন- উম্মে মোহাসানাহা নিরবী, কৃষ্ণা ঘোষ কথা; যুগ্মভাবে ২য় হয়েছেন- সাবিহা ও তাসনুম তেজস্বী খান; যুগ্ম ভাবে ৩য় হয়েছেন- জান্নাতুল সাহারিন দিবা ও অয়ন্তীকা মন্ডল। (খ) গ্রুপে ১ম হয়েছেন- সুকন্যা মৈত্র, ২য় রাজশ্রী বসাক কথা, ৩য় শেখ সারিকা তাবাসসুম। (গ) গ্রুপে ফারিয়া বিনতে ফারুক (১ম), বৈশাখী আক্তার (২য়), ৩য় যুগ্ম ভাবে রিয়াদ ও রূপশ্রী বসাক। (ঘ) গ্রুপে হামিম শেখ জন (১ম), মো. তুহিন ইসলাম (২য়), ৩য় যুগ্ম ভাবে রাফিয়া ইসলাম ঋতু ও দিতি রাণী হালদার। ১১ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার” (১ নভেম্বর, রবিবার) সমাপনী অনুষ্ঠানে পাবনাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ।
