ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক বলেছেন, বাংলাদেশ সফলভাবে কভিড-১৯ মহামারী মোকাবিলা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে। সম্প্রতি শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে তিনি এমন প্রশংসা করেন বলে বাসসকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। চিঠিতে ভুটানের রাজা বলেছেন, ‘আপনার (শেখ হাসিনা) বিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কভিড মহামারী মোকাবিলা করেছে এবং স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চিঠিটি পাঠানো হয়েছে। ভুটানের চতুর্থ রাজা চিঠিতে আরও বলেছেন, ‘মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং ‘তাশি ডেলেক’ জানাতে চাই। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক এবং বন্ধুত্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছে সে জন্য ভুটানের সরকার ও জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
অনান্য খবর
সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী
জিডিপি’র চলতি মূল্যের ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৪১তম। আর ক্রয় ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান ৩০তম। অন্যদিকে এশিয়ার…
সোহরাওয়ার্দী উদ্যানে লাগানো হবে এক হাজার গাছ
সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এখানে প্রায় এক হাজার গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী…
ব্যাংকগুলোকে কড়া হুঁশিয়ারি
কিছু দিন ধরেই ডলার নিয়ে কারসাজি চলছে। বাংলাদেশ ব্যাংক বিষয়টি আঁচ করতে পেরে অভিযান পরিচালনা করে। এতে কয়েকটি ব্যাংক ও বেশ কিছু…
