বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকারের উদ্যোগে ২৭ শে এপ্রিল রোজ বুধবার ২০২২ ইং বেড়া মডেল থানা প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার মাহফিলে আগত অতিথিবৃন্দের অভ্যর্থনা জানান।মাহফিলে অংশ নেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী,উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক বাবু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ মোল্লা, বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, থানায় কর্মরত পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।আগত সকল অতিথিবৃন্দের বেড়া মডেল থানার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এ সময় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন আমরা বিশ্বাস করি আপনাদের সকলের আন্তরিক অংশগ্রহন বেড়া মডেল থানা পুলিশ সদস্যদের সাথে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করবে।
অনান্য খবর
প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেশনের প্রিমিয়ার
আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার লেখা বই ‘মুজিব আমার পিতা’ অবলম্বনে দেশের প্রথম অ্যানিমেডেট চলচ্চিত্রের প্রিমিয়ার শো…
২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের কোভিড রেড লিস্ট থেকে সরছে বাংলাদেশের
করোনা সংক্রমণের হার কমে আসায় অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। শুক্রবার যুক্তরাজ্যে নিযুক্ত…
রাণীশংকৈলে আলী আকবর এমপি’র মৃত্যুবার্ষিকী পালিত
রাণীশংকৈলে আলী আকবর এমপি’র মৃত্যুবার্ষিকী পালিতমাহাবুব আলম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (৪ অক্টোবর) উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা আলী আকবর…
