বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকারের উদ্যোগে ২৭ শে এপ্রিল রোজ বুধবার ২০২২ ইং বেড়া মডেল থানা প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার মাহফিলে আগত অতিথিবৃন্দের অভ্যর্থনা জানান।মাহফিলে অংশ নেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী,উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক বাবু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ মোল্লা, বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, থানায় কর্মরত পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।আগত সকল অতিথিবৃন্দের বেড়া মডেল থানার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এ সময় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন আমরা বিশ্বাস করি আপনাদের সকলের আন্তরিক অংশগ্রহন বেড়া মডেল থানা পুলিশ সদস্যদের সাথে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করবে।
অনান্য খবর
পাবনার রাধাগোবিন্দ চৌধুরী আর নেই
আসাদুজ্জামান বিকাশ : পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী গত রাত…
বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
কোভিড-১৯ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। গতকাল…
পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছে পাকা বাড়ি
মুজিববর্ষের এ উপহার শীঘ্রই হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া (পটুয়াখালী) থেকে ॥ অবশেষে কাক্সিক্ষত সেই ক্ষণের জন্য এখন…
