পাবনা কাশিনাথপুরের এল কে মডেল টাউনকে নতুন রুপে সাজাতে ২৩ সদস্যের নতুন পরিচালনা কমিটি গঠিত।
পাবনা জেলার অন্যতম মনোরম ও পরিকল্পিত আবাসিক এলাকা ‘এলকে মডেল টাউন’-এর সার্বিক উন্নয়ন ও পূর্বের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ১৩/১১/২০২৬ তারিখে ২৩ সদস্যের একটি নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
মডেল টাউনের প্রতিষ্ঠাতা প্রয়াত এস এম লিয়াকত হোসেনের সহধর্মিনী সুফিয়া খাতুনকে প্রধান উপদেষ্টা করে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বারেক মীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন শান্তু রহমান টুটুল।
প্রয়াত এস এম লিয়াকত হোসেনের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা সুফিয়া খাতুন বলেন, “সবার সহযোগিতা নিয়ে আমরা আবারও এলকে মডেল টাউনকে একটি আদর্শ ও সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। পাবনা জেলায় এত সুন্দর ও মনোরম পরিবেশের আবাসিক এলাকা আর কোথাও নেই, তাই এই সুন্দর পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে।”
এল কে মডেল টাউনের প্লট ও ফ্ল্যাট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি বারেক মীর এবং সাধারণ সম্পাদক শান্তু রহমান টুটুল বলেন, “আমাদের এই মডেল টাউনের অবকাঠামো প্রায় পরিপূর্ণ। তবুও এর সৌন্দর্য ও শৃঙ্খলা ধরে রাখতে হবে এবং প্রতিষ্ঠাতা এস এম লিয়াকত হোসেনের স্বপ্নকে আমরা পরিপূর্ণ রূপ দেবো, ইনশাআল্লাহ।”
বর্তমানে এই আবাসিক এলাকার প্রায় ২০টি ভবনে অসংখ্য পরিবার বসবাস করছে। কোলাহলমুক্ত, নিরিবিলি এবং ছায়াঘেরা মনোরম পরিবেশে বাসিন্দারা তাদের পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বসবাস করছেন। নবগঠিত কমিটির হাত ধরে এই আবাসিক এলাকার পরিবেশ আরও আধুনিক ও বাসযোগ্য হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
