বরিশালের বাকেরগঞ্জে টিএমএসএস’র নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

বরিশালের বাকেরগঞ্জে টিএমএসএস’র নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ
শেয়ার করুন:

বরিশালের বাকেরগঞ্জে টিএমএসএস’র নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ
​
এ কে খান :

​দেশের অন্যতম শীর্ষপর্যায়ের ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র ১০৬৭তম শাখা হিসেবে বরিশালের বাকেরগঞ্জে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর বাকেরগঞ্জ উপজেলার টিএনটি রোডস্থ মীরাবাড়িতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। টিএমএসএসের অপারেশন-৮ বরিশাল ডোমেইনের আওতাধীন বরিশাল জোন নিয়ন্ত্রণ নতুন শাখাটি পরিচালিত হবে। একই দিনে শাখাটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন ১০ জন সদস্যের মধ্যে সর্বমোট ২৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়। বাকেরগঞ্জ নতুন শাখার প্রধান মো. রাসেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন ও সদস্যদের মাঝে ঋণ বিতরণ করেন বাকেরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি-এর সাবেক ম্যানেজার সৈয়দ আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন  টিএমএসএস’র অপারেশন-৮ বরিশাল ডোমেইনের, ডোমেইন প্রধান মো. গোলাম মোস্তফা। এছাড়া বরিশাল জোনের নানাবিধ সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড তুলে ধরে স্বাগত বক্তব্য দেন জোন প্রধান মো. আবুল কালাম আজাদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালী রিজিওনের রিজিওন প্রধান মো. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বাকেরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএস একটি অত্যন্ত স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটি দেশের প্রান্তিক, ভূমিহীন ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাকেরগঞ্জে এই শাখাটি চালুর ফলে এখানকার সাধারণ মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নানামুখী সেবার সুফল পাবে। পাশাপাশি,ঋণ বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ সততা,স্বচ্ছতা ও সতর্কতা বজায় রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। ডোমেইন প্রধান মো. গোলাম মোস্তফা বলেন, “টিএমএসএস কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং সম্পূর্ণ সেবামূলক মানসিকতা নিয়ে তৃণমূল পর্যায় থেকে কাজ করে আসছে। বাকেরগঞ্জে নতুন শাখা উদ্বোধনের ফলে এ অঞ্চলের সম্ভাবনাময় এলাকায় উন্নয়নের নতুন গতি আসবে। তিনি কর্মীদের পেশাদারিত্ব, সততা এবং সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নতুন শাখার আওতাধীন এলাকায় নতুন নতুন উন্নয়ন প্রকল্প চিহ্নিত করে দ্রুগ গতিতে কাজ শুরু করার তাগিদ দেন, যা স্থানীয় সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরে বিশেষ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, নবাগত সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী ও টিএমএসএস’র বরিশাল জোনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: