নাটোরে টিএমএসএসের কৈশোর ক্লাবের উদ্দোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শেয়ার করুন:

পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।।      

উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের নাটোরের কাফুরিয়া কৈশোর ক্লাবের উদ্দোগে বিশ্ব পরিবেশ দিবস  ৫/৬/২২ উৎযাপন করা হয়। নাটোর  টিএমএসএসের কাফুরিয়া শাখার,শাখা প্রধান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বক্তব্য দেন টিএমএসএসের নাটোর আঞ্চলিক ব্যবস্থপক মোঃ আতিকুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রোগ্রাম সোসাল কর্মকর্তা মোছাঃ তানজিলা আক্তার খুশি। প্রধান অতিথি মোঃ আতিকুর রহমান বিশ্বপরিবেশ দিবসে সংস্থার বিভিন্ন কর্মসূচি আলোচনা করেন। তিনি কৈশোর কালীন স্বাস্থ্য উন্নয়ন,পুষ্টি সচেতনতা কার্যক্রমের আওতায় খাদ্য ও পুষ্টি রোগপ্রতিরোধ,পরিস্কার পরিচ্ছন্নতা,পল্লী পয়ঃনিষ্কাশন,স্যানিটেশন,বয়ঃসন্ধিকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়েও বক্রব্য দেন। অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্নয়,স্বাস্থ্যক্যাম্প পরিচালনা ও স্বাস্থ্য উপকরণ বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানটি পিকেএসএফের সহায়তায় ও টিএমএসএসের বাস্তবায়নে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,এমজিও কর্মী,কৈশোর ক্লাবের সকল সদস্য, অভিভাবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: