শিগগিরই বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মধ্যে রেল পরিষেবা চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। গত রবিবার দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শ্রিংলা বলেন, ‘দুই শহরের মধ্যে রেল পরিষেবা চালু করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সে বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।’ দার্জিলিংয়ে সমাজসেবা সংক্রান্ত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব রেল পরিষেবা শুরুর পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে হলদিবাড়ী-চিলাহাটি রেল পরিষেবা শুরু হয়ে যাওয়ায় আরও সুবিধা মিলবে। বাংলাদেশের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে। প্রাথমিকভাবে শিলিগুড়ি এবং ঢাকার মধ্যে শুরু হবে পণ্যবাহী রেল পরিষেবা। তারপর প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবাও শুরু করা হবে।’ উল্লেখ্য, চলতি বছরের ১ আগস্ট থেকে চিলাহাটি থেকে হলদিবাড়ী পর্যন্ত পণ্যবাহী ট্রেনের পরিষেবা শুরু হয়। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর এই রেললাইনটি বন্ধ ছিল।
অনান্য খবর
টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
দেশে নানামুখী তর্কবিতর্ক ও সংকটের মধ্যেও দিনে দিনে টিকার প্রতি আস্থা বাড়ছে বেশির ভাগ মানুষের। বিশ্বের বহু দেশ যখন…
করোনার প্রভাব ও প্রতিরোধে করণীয়
করোনা ভাইরাসে আক্রান্ত বৈশ্বিক অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা। ইতোমধ্যে চীন ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ…
বেসরকারি শিক্ষকদের দুঃখ কাটল, কল্যাণ ও অবসর বোর্ড গঠন
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ এবং ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড’ নতুন…
