বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন-২ ঢাকা ডোমেইন কর্তৃক আয়োজিত এরিয়া ও জোনাল প্রধানদের সমন্বয়ে ২০২২-২২ অর্থ বছরের অগ্রগতি ও ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা ২১ অক্টোবর ঢাকার মিরপুর ডোমেইন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের অপারেশন-২ ঢাকা ডোমেইনের,ডোমেইন প্রধান পরিচালক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম।সারাদিন ব্যাপি কর্মশালায় সংস্থার কার্য অগ্রগতি পর্যালোচনা করণ ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি কর্মশালায় নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি কর্মশালায় বকেয়া ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায় জোরদার করার বিষয় নিয়েও আলোচনা করেন।তিনি সংস্থার বার্ষিক বাজেট ও টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানানো হয়।বিশেষ অতিথি টিএমএসএসের উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম বলেন,তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে ।কর্মশালায় ঢাকা ডোমেইন-২ এর আওতাধীন ৪ জন জোন প্রধান ও ২০ জন এরিয়া প্রধান অংশ নেয়। কর্মশালায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে আলোচনান্তে সিদ্ধান্ত নেওয়া হয়।
অনান্য খবর
১১ বছরে প্রথমবার বাংলাদেশের স্বর্ণপদক
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক এসেছে আগেই। তবে অধরা ছিল এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) স্বর্ণপদক। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্কুল-কলেজের…
শতাধিক ব্যক্তির বিরুদ্ধে গুজব সৃষ্টি ও ষড়যন্ত্রের অভিযোগ
শতাধিক ব্যক্তির বিরুদ্ধে গুজব সৃষ্টি ও ষড়যন্ত্রের অভিযোগ।ছবি:সংগৃহীত এই করোনা মহামারিতেও থেমে নেই ষড়যন্ত্রকারীরা। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সরকারকে বিপদে ফেলতে…
বিশ্বের বৃহত্তম ড্রেজারে খনন হচ্ছে মোংলা চ্যানেল
করোনাভাইরাসের রেডজোনে পরিণত হলেও বাগেরহাটের মোংলা বন্দরে পুরোদমে এগিয়ে চলছে উন্নয়নযজ্ঞ। সরগরম মোংলার ইনারবার চ্যানেল। খননের কাজ করে যাচ্ছে চীনের…
