কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা শাখার ৬৯ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, কুষ্টিয়া জেলা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহ। তাঁর সুপারিশের ভিত্তিতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো.শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরির ৬৯ সদস্যের কুষ্টিয়া জেলার নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। অনুমোদিত কুষ্টিয়া জেলা কমিটিতে ই.বি’র উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শহিদুল ইসলাম শহীদকে সভাপতি, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাজমাদারকে সিনিয়র সহ-সভাপতি, কুষ্ঠিয়া চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক নিলুফা আক্তারকে সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল খন্দকারকে যুগ্ম সাধারণ সম্পাদক, সহযোগী অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মোঃ সোহেল রানাকে সহকারি সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী খালিদ বিন শওকতকে প্রচার সম্পাদক, এ্যাড. মনিরা খাতুনকে সহকারি প্রচার সম্পাদক, বিদ্যুৎ ঠিকাদার মোঃ মাহাতাব উদ্দিন আহমেদকে দপ্তর সম্পাদক, ব্যবসায়ী মোঃ ওহিদুল ইসলামকে সহকারি দপ্তর সম্পাদক ও এ্যাড. আশরাফ আলী যাদু কে কোষাধক্ষ্য করে কুষ্টিয়া জেলার পেশাজীবী দলের ৬৯ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আগামী তিন মাসের মধ্যে কুষ্ঠিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে কুষ্ঠিয়া জেলা কমিটি অনুমোদনের সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুব, কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস. এম. মুসা, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আরফিন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মোঃ নবীন উদ্দিন ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মোঃ আঃ খালেক খান নবনির্বাচিত কুষ্ঠিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবি দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার এবং কমিটির অন্যান্য সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন, কুষ্ঠিয়া জেলার নবগঠিত কমিটির, নতুন নেতৃত্ব কুষ্ঠিয়া জেলার সকল পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে গতিশীল, বেগবান, সুসংগঠিত করা ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।