হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় পাটের মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় ২টি প্রতিষ্ঠাকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে । মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারী) অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় উপজেলার ৭ নং জগদীশপুর ও ৯ নং নয়াপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে পাটের মোড়কের বিপরীতে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় দুটি প্রতিষ্ঠানকে ৫’হাজার টাকা করে মোট ১০’ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন পাট অধিদপ্তর ও মাধবপুর থানার একদল পুলিশ।
অনান্য খবর
স্থানীয় সরকার (এলজিআরডি) হেল্পলাইন “১৬২৫৬”
একটি দেশের উন্নয়ন,অগ্রগতি অনেকাংশে নির্ভর করে সেদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ওপর। দেশের উন্নয়ন কর্মকাণ্ড, জনগণের জন্য বিভিন্ন নাগরিক সুবিধা…
গার্মেন্টস শ্রমিকদের মৃত্যুর ঘটনায় ১ কোটি ৮২ লাখ টাকা সহায়তা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল হতে বিজিএমইএর অন্তর্ভুক্ত বিভিন্ন গার্মেন্টস কারখানার ৯১ জন শ্রমিকের মৃত্যুজনিত সহায়তা হিসেবে…
ঘূর্ণিঝড়-বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামোর জন্য ৬ হাজার কোটি টাকা
ঘূর্ণিঝড় আমফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো পুনর্বাসন ও অর্থনৈতিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)…
